জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। “বেঁচে থাকা নদ-নদীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭’শে সেপ্টেম্বর রবিবার বিকাল ৪’টায় বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউনখালে নাব্যতা ফিরিয়ে আনতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিকী প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন “নোঙর” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ সময় বক্তারা টাউন খালের অস্তিত্ব রক্ষা ও খননের মাধ্যমে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ।

প্রধান আলোচক ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা মুন্নী।  এতে আরো বক্তব্য রাখেন রেজাউল হাসান সজীব, সোহেল খাঁন, কামাল উদ্দিন, শিপন কর্মকার, মোশারফ হোসেন, সাইদুর রহমান জুয়েল, নূরুল হক, সাথী ইসলাম ও নোঙর রাজঘাট ইউনিটের সদস্যগণ। সঞ্চালনায় ছিলেন নোঙর জেলা সদস্য সোহেল রানা।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে