রেজা মাহমুদ, নীলদামারী জেলা।। টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে নীলফামারীর সৈয়দপুরে প্রায় পঞ্চাশ হাজার পরিবার। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, রেলওয়ের পরিত্যাক্ত জলাশয় (ভাগাড়) দখল করে স্থাপনা নির্মাণ এবং অন্যান্য জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণে পানি নিস্কাশন পথ বন্ধ হওয়ায় এ অবস্থার সৃষ্টি বলে পানিবন্দিদের অভিযোগ।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভার নতুন বাবুপাড়া, কাজীরহাট, মিস্ত্রীপাড়া, পুরাতন বাবুপাড়া, বাঁশবাড়ী, গোলাহাট, মুন্সিপাড়া, কয়ানিজপাড়া, কুন্দল, নিচু কলোনীসহ বিভিন্ন এলাকার ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। এতে করে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পানিতে ডুবে গেছে। তাদের নেই কোন এখন মাথা গোজার ঠাঁই।

খাবার ও থাকার জায়গার অভাবে মানুষ এক রকম অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। এমনকি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পোস্ট অফিসেও পানি ঢুকে পড়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা সেবা ও ডাকঘরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন বাবুপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান জানান, ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। পানিবন্দি অবস্থায় গত ৩ দিন ধরে চোখে ঘুম নাই। বাঁশবাড়ী এলাকার গৃহিনী আসলিমা বেগম বলেন, ঘরের পানি ঢুকে সবকিছু নষ্ট হয়ে গেছে। রান্না করে খাব তারও কোন উপায় নেই। ছেলে-মেয়ে নিয়ে এ রকম না খেয়ে আছি।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া বলেন, পানিবন্দি প্রতিটি ওয়ার্ডের লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হচ্ছে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে