শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরা শহরের হাজীসাহেব রোডের কলেজ পাড়ায় পৌরসভার ড্রেন করার সময় দেয়াল চাপা পড়ে মোঃ নোমান নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩’জন।
মাগুরা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ-উজ-জামান জানান, আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে খবর পায় মাগুরা শহরের হাজীসাহেব রোডের কলেজ পাড়ায় একটি বাড়ির সীমানা প্রাচিরের দেয়াল ধসে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাগুরা পৌরসভার ড্রেন নির্মান কাজ করার সময় পাশে থাকা রকেয়া খাতুনের বাড়ির প্রাচিরের দেয়াল ধসে পড়ে ৪জন নির্মান শ্রমিক চাপা পড়ে।
পরে ধসে পড়া দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোমান নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান। এছাড়া গুরুতর আহত শাকিল(২৭),রাসেল(২৬), ও রমজান (২৫) কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নির্মান শ্রমিক মোঃ নোমান মাগুরা সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























