আবদুল্লাহ-আল-মামুন, সিরাজগঞ্জ।। চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি কথিত সংগীতশিল্পী মো.মাসুদ বিল্লাহ ফারদীনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফারদিন শহরের মোক্তারপাড়া মহল্লার মৃত মনোয়ার হোসেনের ছেলে। মো. মাসুদ বিল্লাহ ফারদীন চেক দিয়ে টাকা পরিশোধ না করার অপরাধে ১৩৮ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত দুই লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। চলতি বছরের ৮ মার্চ রংপুর বিভাগের যুগ্ম দায়রা জজ (দ্বিতীয় আদালত) সাদিয়া সুলতানার এ রায় দেন। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ বলেন, ‘মো. মাসুদ বিল্লাহ ফারদীনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ফারদিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কখনো সঙ্গীত শিল্পী,কখনো সাংবাদিক, কখনো অভিনেতা কখনো আওয়ামীলীগ নেতা আবার বিএনপি নেতা হিসেবে বিভিন্ন চরিত্রে পরিচয় দিয়ে না না রকম প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও বিভিন্ন উঠতি বয়সের সুন্দরী তরুণীদের গায়িকা বা নায়িকা বানানোর কথা বলে অসামাজিক কার্যকলাপে বাধ্যকরতেন এবং পরবর্তীতে সেই সব তরুণীদের ভয় দেখিয়ে ব্লাকমেইল করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন এই সঙ্গীত শিল্পী ফারদীন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক অপু কুমার ঘোষ বলেন, মো. মাসুদ বিল্লাহ ফারদীনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শুক্রবার রাতে ফারদিনের বাড়ীতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ,শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ফারদীন বিভিন্ন মন্ত্রী, এমপি ও দেশের খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে দিয়ে প্রতারণা করেছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকতা কার্ডসহ এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে