জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার নৈশপ্রহরী নৃশংস ভাবে ভাবে খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার গোলচত্তরের পাশে নজরুল ডাক্তারের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা থেকে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাস (২৫)এর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার হীরোদ বিশ্বাসের ছেলে। সে বিডিবিএল ব্যাংকে ২০১৮ সালের মে মাস থেকে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল।র্দুবৃত্তরা ব্যাংকের লকার ভাঙ্গলেও বোল্ট ভাঙ্গতে পারেনি।তবে ব্যাংকের বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রাজেশের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায় র্দুবৃত্তরা ব্যাংকের তবে ব্যাংকের লকার ভাঙ্গলেও বোল্ট সুরক্ষিত আছে।যার কারণে নগদ কোন টাকা খোয়া যায়নি। তবে টেবিলের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে এবং একটি লেপটপ নিয়ে গেছে। এছাড়া ব্যাংক ভবনের উত্তর পাশের জানালার গ্রিল কাটা পাওয়া যায়। যার মাধমে একটি লোক সহজেই ব্যাংকের ভিতরে আসা যাওয়া করতে পারবে। এদিকে রোববার সকালে বিডিবিএলের প্রধান কার্যালয় থেকে জোনাল ম্যানেজার এবিএম জহিরুর হক, সহকারি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল বাসেদ, সিনিয়র প্রিন্সপাল অফিসার রেজাউল করিম, মো. মুজিবুল ইসলাম তালুকদার ও প্রিন্সিপাল অফিসার মো. জাকিবুল ইসলাম আশুগঞ্জ শাখায় এসে সবকিছু খতিয়ে দেখছেন।

জোনাল ম্যানেজার এবিএম জহিরুর হক জানান, আমরা ব্যাংকের ভল্ট খুলে টাকা পয়সা, কাগজপত্রসহ সবকিছুই ঠিক পেয়েছি। দুর্বৃত্তরা ভল্ট ভাংগার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এছাড়াও আরো কোন অসংগতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডিবিএল ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার কাজ শেষ হওয়ার পর শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ ছিল। শনিবার রাতে কাজের জন্য ব্যাংকে এসে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে আমরা পুলিশকে খবর দিই। পরবর্তীতে পুলিশ এসে রাজেশের মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে টাকার ভল্ট ভাঙার চেষ্টা করেছে। ভল্টের হুইল ভাংতে পারলেও লক ভাংতে পারেনি তারা। এছাড়া ব্যাংকের অন্যসব মূল্যবান জিনিসপত্র সবকিছুই ব্যাংকের ভল্টের মধ্যে সুরক্ষিত থাকে। যার কারনে মুল্যবান দলিলাদিসহ টাকা পয়সা কোনকিছুই নিতে পারেনি।
তবে ম্যানেজারের রুমে থাকা একটি ল্যাপটপ পাওয়া যচ্ছে না। রাজেশের মৃত্যুর বিষয়ে থানায় একটি হত্যা মামলা ও ব্যাংকের ভল্টের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।লাশ ফুলে র্দুগন্ধ ছড়িয়ে পড়েছে।নিহতের শরীরে একাধীর ধারালো অস্ত্রেও আঘাতের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে র্দুবৃত্তরা ব্যাংকের পিছনের একটি জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ বরেছে। ব্যাংকের বোল্ট সুরক্ষিত আছে।যার কারণে নগদ কোন টাকা খোয়া যায়নি। তবে টেবিলের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে।

সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। অপরাধিদের ধরতে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মো. আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন,জেলা গোয়েন্দা পুলিশ, সিঅইডি, পিবিআই’র বিশেষজ্ঞদলসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এব্যাপারে পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান,বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় আনা হবে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে