আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজস্ব উদ্যোগে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আরও ২০০ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার সকালে চেম্বার ভবন মিলনায়তনে এই উপলক্ষ্যে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সভাপতি ও  ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের পরিচালক, এম, এ খালেক, পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, অভিভাবক হুমাইরা ঝিনুক, আক্কাছ আলী ও সামসুল আলম, শিক্ষক সুমা রানী সরকার, শিক্ষার্থী ওবায়দুল্লাহ ও রেজানুর রহমান প্রমুখ। পরে ইথেন এন্টাপ্রাইজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, টি-শার্ট, গিফট এবং ক্রেষ্ট প্রদান করেন।

উল্লেখ্য, ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রতিবছরই জে,এস,সি, এস,এস,সি ও এইচ,এস,সি জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দেয়া হয়। করোনা ভাইরাসের কারনে এবছর বিলম্ব হয়েছে।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে