লক্ষ্মীপুর প্রতিনিধি।। বঙ্গবন্ধু কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যাগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় শতাধিক দিনমজুর-শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের জেলা যবলীগের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন টিটু, যুবলীগনেতা শামীম আহমেদ প্রিন্সসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দরা।
সাইফুল ইসলাম স্বপন,
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























