মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।
যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এব্যাপারে। এবিষয়ে বড় বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীণদের খুজে খুজে বের করে বাসগৃহ করে দেবে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ সুবিধাভোগী প্রাপ্তদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বিভিন্ন দপ্তরে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন,এমপি। এসময় তিনি আরো বলেন, বিশ্বমহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশের কোন মানুষ গৃহহীণ অবস্থায় থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর দারিয়াপুর প্রেরণা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপসচিব এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল আলম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য দেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী। দুর্যোগ সহনীয় ঘর প্রাপ্ত সুবিধাভোগীর মধ্যে বক্তব্য দেন আশরাফুল ইসলাম ও তুষার আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, দারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন কমান্ডার, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, জেলা তাঁতী লীগের সভাপতি নুরু ইসলাম সুবাদসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে