আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজস্ব উদ্যোগে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃুধবার(২৩’শে সেপ্টেম্বর) সকালে চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তকাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের পরিচালক, এমএ খালেক, পরিচালক সাজেদুর রহমান লাল্টু, পরিচালক মীর মোশাররফ হোসেন জুয়েল, মধুমতি ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক এনামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী প্রমুখ। পরে ইথেন এন্টাপ্রাইজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, টি-শার্ট, গিফট এবং ক্রেষ্ট প্রদান করেন।
উল্লেখ্য, ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রতি বছরই জেএসসি, এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সুমন সাহা।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























