ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চ‚ড়ান্ত করা হয়েছে।
উপজেলার ১৪ নং নানুপুর ইউপি চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম এবং ১১নং সুয়াবিল ইউপি চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহŸায়ক জয়নাল আবেদিন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ দুই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তাঁদের নাম চূড়ান্ত করা হয়।
রাতে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে অনুষ্ঠিতব্য নানুপুর ও সুয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে মনোনয়ন প্রত্যাশীদের দাবীর মুখে তৃণমূলের ভোটের আয়োজন করে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। এতে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নানুপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক শফিউল আজম এবং সুয়াবিল ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগ’র সিনিয়র যুগ্ম-আহŸায়ক জয়নাল আবেদিন বিজয়ী হন।পরে সিদ্ধান্তনুযায়ী চ‚ড়ান্ত মনোনয়নের জন্য এককভাবে এ দু’জনের নাম কেন্দ্র পাঠানো হয়।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপির সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। একইদিন উপজেলার জাফতনগর ইউপির ৮ নং ওয়ার্ড এবং খিরাম ইউপির ৫ নং ওয়ার্ড সদস্যের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























