রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। করোনাকালে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা থেকে সৈয়দপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা বঞ্চিত হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অংশ নেন। এতে একাত্মতা প্রকাশ করে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধন শেষে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে