নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি ।। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে আকষ্মিক টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে।

সকালে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারে হাতে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। ৩৫’পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ১৫ পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ হাজার এবং ৩ হাজার টাকা করে মোট ৩লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আছলামপুর ইউপির আওয়ামী লীগের সভাপতি মো. নুরে আলম মাস্টার, সহসভাপতি শাহে ইমরান সিকদার, ইউনিয়ন চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. নুরে আলম মাস্টার জানান, শনিবার দিবাগত রাতে আকষ্মিক টর্নেডোর আঘাতে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বদ্দারহাট থেকে দুদু মিয়ারপুল পর্যন্ত ৫০ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রবিবার সকালে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

নোমান চৌধুরী, চরফ্যাশন-ভোলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে