কুষ্টিয়া প্রতিনিধি অনলাইন প্রেস ইউনিটি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলাধীন খাজানগরে ‘মুজিববর্ষ’ এবং সংগঠনের সদ্যপ্রয়াত যুগ্ম-সম্পাদক মরহুম রাকিবুল হাসান (রিকো)’র স্মৃতির স্মরণে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মিন্টু ফকির৷ সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য৷ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মিলন মাযহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তাক্কু, সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ রাজু, জেলা যুবলীগের সাবেক নেতা এনামুল হক ফকির, সদ্যবিলুপ্ত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ৷ খাজানগরের ক্যানেল পাড়ে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে বনজ, ফলদ এবং ঔষধী প্রায় শতাধিক বৃক্ষরোপন করা হয়৷
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























