মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।

শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল সোবহান, মতিউর রহমান মতিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, সহ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আরিফ শাহ্, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর প্রমুখ।

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে সদরের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ওয়াসিম হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইবনে মামুন, সহ সভাপতি ইসমাইল হোসেন, গাংনী পৌর সভাপতি জীবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অনিক, কুতুবপুর ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কাজীপুর ইউনিয়নের সভাপতি রতন,বাগোয়ান ইউনিয়নের সাধারন সম্পাদক ওমর আলী, দারিয়াপুর ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মোনাখালি ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে