নোমান চৌধুরী, চরফ্যাশন-ভোলা প্রতিনিধি।। 
ভোলা চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নে ১০মিনিটের আকর্ষিক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড করে দিল ৫০টি পরিবার কে৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। শনিবার মধ্য রাতে ৩ টায় চরফ্যাশনের আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড ভুলাই বাড়ির মোড় এলাকায় ক্ষনিকের আকষ্মিক টনের্ডোর আঘাতে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে। বাকী ২০টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাদের বসতঘর৷

সরেজমিনে দেখা যায়, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, আসবাবপত্র, দুইটি অটো রিক্সা ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও গবাদিপশু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানিয়রা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেন৷

ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম মাস্টার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারি৷

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেলেটারি জানান, আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় মোবাইল ফোনে টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন। তাদের তালিকা করে জমা দিতে বলা হয়েছে। এসকল পরিবারের লোকজন সামান্য আহত হলেও গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন বলেন, টর্নেডোর তাণ্ডবে যে সকল পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷ আংশিক ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।

নোমান চৌধুরী,চরফ্যাশন ভোলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে