প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী ও শশুরবাড়ীর সদস্যদের নির্যাতনে নিহত মিম হত্যার প্রতিবাদ ও তার স্বামী এজাজ আহম্মেদকে গ্রেফতারের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শনিবার মজমপুর গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য কারশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব খলিলুর রহমান মজু, আলম আরা জুঁই, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হাসিবুর রশীদ,বাসদ জেলা আহবায়ক কমরেড শফিউর রহমান,ওয়ার্কাস পাটির সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার,সাংবাদিক ও মানবধিকার কর্মি হাসান আলী,কবি ও লেখক জনাব হাসান টুটুল,নিহত মিমের বাবা স্কুল শিক্ষক মোহাঃ মহিবুল আলম,মিমের মা মোছাঃ তাজমা খাতুন,মানবধিকার কর্মি তাজনিহার বেগম,সন্চারী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাঈমা খাতুন (হিরা), ফেয়ারের নির্বাহী প্রধান দেওয়ান আখতারুজ্জামান,ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি লাবনী সুলতানা,বাংলাদেশ ছাত্রলীগ -জাসদ -মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ছাত্রনেতা আলামিন ইসলাম, যুবনেতা মাহাবুব হাসান, নারী নেত্রী শিউলী আক্তার ডালিয়া,ফুলবাড়ীয়া মাঃ বিঃ প্রধান শিক্ষক শাহা আলম,কামিরহাট মাঃ বিঃ প্রধান শিক্ষক জনাব আব্দুল মানান (মোহন) সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, সভ্য সমাজে যৌতুকের দাবিতে নারী নির্যাতনের ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনাগুলো প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়াতে গৃহবধু তাসনীম মিম স্বামী, শাশুরী ও ননোদ দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেলে ১২ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা যান।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে