মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌর অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহŸায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন স্বাগত বক্তব্যে বলেন, আপনারা জানেন বাংলাদেশসহ পৃথিবী এখন করোনা ভাইরাস আক্রান্ত। সারা বিশ্ব এখন কঠিন সময় পার করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে জেলা পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। তিনি আরও বলেন, এই মহামারীতে মানুষের পাশে মেহেরপুর যুবলীগ এখনো আছে। মেহেরপুর যুবলীগ একটি সু সংগঠিত ও সু¯’ধারার রাজনীতি করে। এখানে কোন মাদকের সাথে জড়িতদের ¯’ান নেই। জেলা যুবলীগ কোন দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রোল মডেল হতে বাকি নেই। এই জন্য যুবলীগকে স্বচ্ছতার এগিয়ে নিয়ে যেতে হবে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদযল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি চমন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মোহাম্মদ বিপ্লব, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলামসহ জেলা যুবলীগ ও সকল ইউনিয়নের ইউনিট প্রধানেরা।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে