মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। রয়েল পরিবহনের গাড়ি থেকে ১৫০’বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। ঢাকা মেট্রো ব ১৫-৩৮২৭ গাড়ি থেকে এস আই ইকবাল, এ এস আই কহেতুর, কনস্টেবল জামিরুল, কনস্টেবল হাবিবুর পরে মেহেরপুর সদর থানার ওসি শাহদারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার মাদক বিরোধী অভিযানে শহরের কায়েমকাটা মোড় থেকে ৮ টি কচুর বস্তার ভিতরে ৬৭ বতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর থানার এস আই শরিফ হাবিব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, আমাদের কাছে সংবাদ আসে আলগামনে ৮’বস্তা কচুর ভিতরে ফেন্সিডিল মেহেরপুরে আসছে। তারই সুত্র ধরে আমরা কায়েমকাটা রাস্তার উপর কচু বোঝায় গাড়িটা আটকায় এবং সেখান থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তিনি আরও বলেন ঘটনা স্থলে আলগামন চালক মানিককে(২৬) জিজ্ঞাসা করার জন্য থানায় নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার এএসআই ওবাইদুর রহমান, এ এস আই আব্দুল মালেক, এ এস আই মিরাজুল ইসলাম,ও বৈকন্ঠপুর ক্যাম্পের এ এস আই মাসুদ রানা প্রমুখ। অপর দিকে মেহেরপুরে রয়েল পরিবহন গাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রো ব ১৫-৩৮২৭ গাড়ি থেকে এস আই ইকবাল, এ এস আই কহেতুর, কনস্টেবল জামিরুল, কনস্টেবল হাবিবুর । পরে সেখানে মেহেরপুর সদর থানার ওসি শাহদারা পরিদর্শন করেন।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























