মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তাঁতীলীগের ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পরানপুর গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীলীগে সভাপতি নূর ইসলাম সুবাদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, জেলা তাঁতী লীগের সদস্য রায়হান আলী, মালেকুল ইসলাম টিটন, খোকন আলী, মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক সাহেব আলী, ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, বুড়িপোতা ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম প্রমুখ। এসময় মহাজনপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড তাঁতীলীগের আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাককে কমিটি করে ৩১’সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























