জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জের কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। তার নাম আইয়ুব খান। সে ডাকাত দলের সর্দার বলে পরিচিত।
আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আলি মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত সরদার মো. আইয়ুব খান সহ ১৪/১৫ সদস্যের সংঘবদ্ধ একটি ডাকাতচক্র দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে ও নৌপথে বিভিন্ন নৌযানে ডাকাতি করে আসছিলেন বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ এর নেতৃত্বে এএস আই মোঃ উজ্জ্বল ও সংঙ্গীয়র্ফোস সহ নিয়ে একাধিক মামলার আসামী এলাকার কুখ্যাত ডাকাত মোঃ আইয়ুব খান কে দুপুরে গ্রেফতার করে।
গত ১৭’ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা কালে ডাকাত দলের সরদার পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও পালাতে পারেননি, তাকে আশুগঞ্জ থানার চৌকস পুলিশদল তাকে আটক করে ফেলেন। আটককৃত ডাকাত মো.আইয়ুব খান এর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) যানান।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান ধৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন তাকে আটক করার জন্য দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল পুলিশ এবং তাদের অন্য সহযোগীরা। অবশেষে তাকে আটক করা হয়েছে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























