জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধুনিক কার্গো টার্মিনাল স্থাপন এলাকা পরিদর্শন করেছেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (সংস্থা-১) ও নৌ-মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহবায়ক অনিল চন্দ্র দাস। তিনি আজ শনিবার সকালে সরেজমিনে আশুগঞ্জ নদীবন্দরে কার্গো টার্মিনালসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রস্তাবিত ভুমি ও ভুমি সংক্রান্ত সমস্যা নিরসন সংক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইটিএ)কর্তৃক গঠিত ৮’সদস্যদের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিনহন প্রকল্প-১ এর আওতায় ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। বিআইডব্লিউটিএ‘র সুত্র জানায়, আশুগঞ্জ নৌবন্দর উন্নয়নে বিআইডব্লিউটিএ‘র তত্ত্বাবধানে ও বিশ্বব্যাংক এর আর্থিক সহায়তায় একটি আধুনিক কার্গো টার্মিনাল হাতে নিয়েছে নৌমন্ত্রণালয়।

প্রকল্পটির অবকাঠামো বাস্তবায়নের  জন্য ভূমির প্রয়োজন ৬.৩০ একর। নদীবন্দর ও এলাকায় উক্ত ভুমির মধ্যে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজস্ব জায়গা আছে প্রায় ৪একরের বেশী। যাতে সৈদয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করতে মার্কেট তৈরী করা হয়েছিল। তাছাড়া অবশিষ্ট জায়গা হচ্ছে ব্যক্তিমালিকানা। প্রকল্প বাস্তবায়নে এসব ভুমি কোন প্রক্রিয়ায় প্রকল্পের আওতায় আনা যায় তা সরেজমিনে পরিদর্শন করে মন্ত্রণালয়কে অবহিত করার কথা রয়েছে।

পরিদর্শনের সময় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মাহমুদ হাসান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামসুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (উপকরণ ও নিরীক্ষা বিভাগ) মোঃ দিদাদরুল আলম তরফদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, সওজ এর সেতু ডিজাইন বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী  শেখ নাবিল হোসেন, সওজ নরসিংদীর উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান, আশুগঞ্জ আন্তর্জার্তিক নির্মানাধীন নৌবন্দরের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাজেদুর রহমান,বিআইডব্লিউটিএর অতিরিক্তি প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামান আশগঞ্জ উপজেলা সহকারী ভুমি  কমিশনার ফিরোজা পারভিন ও আশুগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজিমুল হায়দার।

পরিদর্শন শেষে প্রিন্ট এবং ইলেক্টৃনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নৌমন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব অনিল চন্দ্র দাস বলেন আশুগঞ্জ শুধু বাংলাদেশের নয়, আন্তর্জার্তিকভাবে ও এখন অনেক গুরুত্বপৃর্ন স্থান।তাই বর্তমান সরকার আশুগঞ্জ নৌ বন্দরের উন্নয়নে ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে।তারই অংশ হিসাবে  আশুগঞ্জ বন্দরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের আধুনিক বন্দরে রুপান্তর প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে  আগামী এক বছরের মধ্যে আশুগঞ্জ নদী বন্দরের দৃশ্য সম্পূর্ণ  পাল্টে যাবে। এ সময় ব্যবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে