ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)।। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফীর পুত্র আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরা ও মাদ্রাসার শিক্ষকদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে শূরা সদস্য ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদরাসার পরিচালক মাও. সালাউদ্দিন নানুপুরী, শূরা সদস্য হাটাহাজারী মেখল মাদ্রাসার পরিচালক মাও. নোমান ফয়েজী, হাটহাজারী মাদ্রাসার সহযোগি পরিচালক মাও. শেখ আহমদ, মাও. আহমদ দিদার, মাও. ওমর ফারুক, মাও. কবির আহমদসহ বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাত ৯টার দিকে মাদরাসার মজলিশে শুরার সদস্য মাও. নোমান ফয়েজি মাইকে শুরার বৈঠকের সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষার্থীদের পাঠ করে শোনান। পাশাপাশি আন্দোলনকারী ছাত্রদের কোনো হয়রানি করা হবে না বলে শূরা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলেও ঘোষণা দেন তিনি। এ সময় বাকী দাবীগুলো আগামী শনিবার(১৯’ই সেপ্টেম্বর) মজলিসে শূরার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানান নোমান ফয়জী। এর আগে বুধবার (১৬ই সেপ্টেম্বর) দুপুর থেকে আল্লামা আহমদ শফীকে হাটহাজারী মাদ্রাসার পরিচালক পদ থেকে অব্যাহতি এবং তাঁর পুত্র আনাস মাদানিকে হাটাহাজারী মাদ্রাসা থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে মাদরাসার সব গেইট বন্ধ করে ভেতরে আন্দোলন শুরু করে ছাত্ররা।

আন্দোলন চলাকালে মাদরাসার ভেতরে আনাস মাদানিসহ কয়েকজন শিক্ষকের কক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও মাদরাসার সব গেইট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সতর্কবস্থায় বাইরে অবস্থান করে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

এছাড়া, এদিন মাদ্রাসায় অবস্থান করায় আনাস মাদানীর ঘনিষ্ট হিসেবে পরিচিত হেফাজত ইসলামের যুগ্ম-মহসচিব মঈনুদ্দিন রুহীকেও গণপিটুনি দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। পরে তাকে কয়েকজন শিক্ষক ছাত্রদের হাত উদ্ধার করে। পরে সন্ধ্যায় মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফী তাৎক্ষণিক শূরা কমিটির কয়েকজন সদস্য এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের নিয়ে জরুরী বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


এদিকে সব দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মত মাদরাসার মাঠে পুনরায় অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ ছাত্রদেরকে শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান নিতে বলা হয়। এরমধ্যে বেলা সাড়ে এগারোটার দিকে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফী, সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ, আল্লামা ওমর ফারুকের রুমসহ মাদরাসার শিক্ষা ভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। কিন্তু মাদ্রাসার সব গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে মাদ্রাসা বাইরে চতুর্পাশে^ অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এরমধ্যে প্রশাসন যাতে মাদরাসার ভিতরে ঢুকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সেজন্য মসজিদের মাইকে বারবার মাইকিং করে প্রশাসনের প্রতি বার বার অনুরোধ জানাচ্ছে আন্দোলনকারীরা। অন্যদিকে, বাহির থেকে সাধারণ মানুষ ও এলাকাবাসীকে মাদ্রাসার ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীদেও জন্য বিভিন্ন শুকনো খাবার সরবরাহ করতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন- আমাদের প্রদান দাবীহল আল্লামা আহমদ শফি শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিচালক পদ থেকে তাঁকে সম্মানজনক অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে এবং তাঁর পুত্র আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া, ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাস্তবায়নসহ সকল প্রকার হয়রানি বন্ধ, শিক্ষকদের পূর্ণ অধিকার এবং নিয়োগ-বিয়োগের ক্ষমতা শূরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে। বিগত শূরার হক্কানি আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদেরকে পদচ্যুত করতে হবে। এরমধ্যে আনাস মাদানীকে বহিষ্কারসহ দুটি দাবি পূরণ করেছে বলে গতকাল (বুধবার) মাদ্রাসার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু বাকি দাবীগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ শান্তিপূর্ণ আন্দোলন যাতে কোনো কুচক্রী মহল বিঘিœত করতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি। প্রশাসনের প্রতিও অনুরোধ, তারা যেন আমাদের সুশৃঙ্খল আন্দোলনে কোনো ধরণের হস্তক্ষেপ না করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাটাহজারীসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে