শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া মিরপুর জিয়ার ১৯২/১৯ মামলার বাদী শান্তি বেগম তার দুই শিশু পুত্র নির্যাতনের শিকার হলে গত ১৫’ই জুলাই ২০১৯তারিখে ২০১৩ সালের শিশু আইনের ৩২৫ ও ৩০৭ পেনাল কোডে মিরপুর থানায় একটি মামলা রুজু হয়।

মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে সিআইডি গত ১০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক থেকে ২ ও ৩ নং আসামী চাঁদ ও রকিবকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এর প্রেক্ষিতে ১নং আসামী মওলা গং ও ছেলে বনি আমিন, রশিদ, জামাল, ভাতিজা টিপু বাহিনী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদী শান্তি বেগমের বাড়িতে হানা দেয় এবং তাকে হুমকি প্রদর্শন করে মামলা তুলে নেয়ার জন্য। এ সময় সন্ত্রাসীরা বলে মামলা তুলে না নিলে প্রাণের মেরে ফেলা হবে। বর্তমানে শান্তি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে এলাকাবাসী সুত্র জানা গেছে কুষ্টিয়া মিরপুর উপজেলার রামনগর গ্রামের মওলা বক্সের ছেলে বনি ও মৃত আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে রকিব গ্রুপের বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও মাদক ব্যবসা রমরমা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস নেই। কিছু বলতে গেলেই তাকে বিভিন্ন ভাবে চরম খেসারত দিতে হয়। এর ধারাবাহিকতায় গত ১১ তারিখ শুক্রবার শান্তি বেগমকে হুমকি প্রদর্শন করে এবং তার ঘরবাড়ী উচ্ছেদ করার পাঁয়তারা করছে। এ সময় সন্ত্রাসী বনি, আব্দুর রশিদ, জামাল, টিপু, মমরাইজি, আনাদুল ও মওলা গং হুমকি দিয়ে বলে এ ব্যাপার তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস ও মামলা তুলে না নিস তোদের মেরে ফেলা হবে। এই ভয়ে শান্তি বেগম গত ১২ তারিখ শনিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নম্বর ৪৯৩। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মিরপুর থানায় আসামীদের বিরুদ্ধে সেশন ১৪৯/১৬ চাঁদাবাজি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

মামলাটির আরগুমেন্টের জন্য ২১/১০/২০২০ তারিখে দিন ধার্য আছে। মামলাটির থানার নং-১/২০১৬ তারিখ ০২/০৯/২০১৬। যার ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৮৫, ৩২৩, ৩৫৪, ৩৭৯, ৫০৬। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। শান্তি বেগমের মামলাটি তুলে নেয়ার জন্য সন্ত্রাসীরা বাদী শান্তি বেগমকে একের পর এক হত্যাসহ নানা হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে বাদী শান্তি বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, সন্ত্রাসীরা আমাকে প্রতিদিনই বিভিন্নভাবে হয়রানী, চাঁদাবাজী ও শ্লীলতাহানীর চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে আমি মামলা করায় বাড়ি থেকে বের হতে পারছি না। এদের অত্যাচারে আমি এবং এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে এলাকাবাসীরা জানান, উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিক জরুরী হস্তক্ষেপ প্রয়োজন। না হলে মাদকের ছোবলে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। উক্ত ঘটনা থেকে এলাকাবাসী ও শান্তি বেগম পরিত্রাণ চাই। এছাড়াও এলাকাবাসী অশান্তি বেগম আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করে সুষ্ঠু বিচার দাবি করেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে