মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২০১৯-২০ অর্থবছরে ৭টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহায়ক উপকরণ হুইল চেয়ার ৪টি, ওয়াকার ২টি, শ্রবণযন্ত্র ১টি ও ক্র্যাচ ১টিসহ মোট ৮টি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের জেলা পরিষদ সদস্য মহম্মদ আলী প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহাজাহান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মাইলমারী সপ্রাবি প্রধান শিক্ষক দানেছুর রহমান, গাংনী মডেল সপ্রাবি প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ। পরে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে পোশাক তৈরি করার জন্য ব্যক্তিগত ভাবে প্রত্যেককে ১ হাজার টাকা খরচ প্রদান করেন। এসময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























