কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। সঠিক নিয়মে খেলাধুলা শিক্ষা ও চর্চা বাড়াতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ‘আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমি’ নামে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়েন্ট ভেনচার (JAFF) এর সহযোগিতায়, স্থানীয় সাংসদের পিতা সাবেক কৃতিফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুরের নামকরণে উপজেলার একমাত্র এ স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। পৌরমেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে উদ্বোধন অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক কৃতিফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. শফিকুল ইসলাম রতনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্নস্তরের বর্তমান ও সাবেক খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
কে এম মিঠু, টাঙ্গাইল জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে