ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাটের প্রতিশ্রæতিশীল ও মেধাবী তরুণদের সংগঠন সমিতিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র ৫ম বর্ষপূর্তি ও বার্ষিক সম্মেলন জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সমিতিরহাট এস.এম ভিআইপি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল জনি।
প্রধান অতিথি ছিলেন সমিতিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা এটিএম আহসান উল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক কাজল, উপজেলা যুবলীগের সদস্য হাসান আলী, সমিতিরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম বাবর, সহ-সভাপতি জাশেদুল করিম বাবুল, নেজাম উদ্দীন, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহেরুল করিম সাগর, দিলু আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান হাসান, সহ-সম্পাদক জাগের হোসেন বাসেক, যুবলীগ নেতা ফারুখ আজম, নূর মোহাম্মদ, সেলিম উদ্দিন, মুহাম্মদ বেলাল, রোসাংগীরি ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুস সালাম, সমিতিরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজ্বী মুহাম্মদ এরশাদ, সহ-সভাপতি আবু আহম্মদ ও সদস্য গিয়াস উদ্দিন।
সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজ্বী সাইফ জাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম উদ্দীন, মুহাম্মদ আইয়ুব, আরিফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভ‚ঁইয়া, উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৌরভ হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য মোমেন উদ্দিন মুমিন, মুহাম্মদ শাহনেওয়াজ, এস.এম ইফতেখার শাহীন, ছাত্রলীগ নেতা নাঈম উদ্দীন, জামশেদুল আলম বাবু, একরাম হোসেন, ফয়েজ উল্লাহ, সমিতিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দীন শাহাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন, ক্রীড়া সম্পাদক ইসমাম হাসান, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ খোরশেদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কেক কেটে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ। পরে আগামী এক বছরের জন্য সমিতিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি পদে সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলামের নাম ঘোষণা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ। এ সময় সংগঠনের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























