ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য, ফটিকছড়ির রোসাংগীরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম ফারুকের ২০ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মস‚চীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের উদ্যোগে ফটিকছড়ির রোসাংগীরিস্থ মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান এম রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শফিকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ। এ সময় মরহুমের সন্তান কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল ছালেহীন, নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রানা, কৃষকলীগ নেতা আরমান চৌধুরী, হামিদ হাসান নোমানী, নাজিম উদ্দিন, মাসুদ করিম, মহিন উদ্দিন, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম আজহারুল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আফাজ উদ্দীন বাপ্পসহ ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন আবু তৈয়ব, চট্টগ্রাম উত্তর কৃষকলীগ, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ, রোসাংগীরি ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য রাজনীৈতিক জীবনের অধিকারী, বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুক ২০০০ সালের ১০ সেপ্টেম্বর
ইন্তেকাল করেন।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি-চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে