প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন তারেক আলীর মৃত্যুতে শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়ায় ফেয়ার অফিসে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলায় ১৯৭১ সালে প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল জলিল,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হোসেন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব কনক চৌধুরী, কমরেড শফিউর রহমান, রাজনিতিবীদ কারশেদ আলম,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব এস এম হাসিবুর রশীদ, মানবধিকার কর্মি তাজিনহার বেগম,জনাব আক্তারী সুলতানা, চারুকলার শিক্ষক এস কে সাদী, ফেয়ারের নির্বাহ পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, জনাব আল মাহাদী সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন জিয়াউদ্দিন তারেক আলী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন দেখতেন যা স্বাধীনতার পাঁচ দশকেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে