এম,নোমান চৌধুরী, চরফ্যাশন-ভোলা।। চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে পানি ভর্তি বিলের মধ্য দেখে খাদিজা (১৪) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২সেপ্টেম্বর) চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বিলের মধ্যে সকাল ৯টায় একটি যুবতী মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা৷ লাশ দেখে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হতে থাকে৷ এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে ১১’টার দিকে থানায় নিয়ে আসে।

সরেজমিনে প্রাথমিকভাবে জানা যায়, অর্ধগলিত যুবতী মেয়েটির নাম খাদিজা৷ মেয়েটি চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে৷ প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা প্রেম জনিত ঘটনায় এমন দুর্ঘটনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক লাশ দেখতে আসা একাধিক মহিলা জানান, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ড মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি৷ দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়। মৃত খাদিজার মামাতো বোন জানান, মেয়েটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি ঢাকায়৷ অনেক মাস যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই৷ কিছুদিন পূর্বে মেয়ের বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে৷ ১০দিন পুর্বে ঢাকা থেকে মেয়েটি পালিয়ে আবার চরফ্যাশনে এসে পড়েছে৷ ওর সাথে অন্য ছেলের সম্পর্ক থাকতে পারে৷ মৃত খাদিজার বাবা মেয়ের আচরণে অতিষ্ঠ হয়ে থানায় পুলিশের হাতে সোপর্দ করতে চেয়েছিল। আজ হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল৷ কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানিনা৷মৃত মেয়েটির বাবা ফারুক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতীরঅর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদ্ঘাটন হবে।

এম,নোমান চৌধুরী,ভোলা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে