এম,নোমান চৌধুরী।চরফ্যাসন প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার এনামুল হক ভূঁইয়া (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ন করেছে উপজেলা প্রসাশন। ১১’ই সেপ্টেম্বর বিকাল ৩টায় মরহুম এনামুল হক ভূইয়া কে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ন করেছে চরফ্যাসন উপজেলা প্রসাশন।

জানা যায়,বৃহস্পতিবার(১০’ই সেপ্টেম্বর) ৯’টায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার এনামুল হক ভূঁইয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। সাবেক আছলামপুর ইউনিয়ন বর্তমানে ওমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা তিনি৷ মৃত্যুর সময় স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (১১’ইসেপ্টেম্বর) আছলামপুর ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৩’টায় অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এম,নোমান চৌধুরী, চরফ্যাসন-ভোলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে