ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ীর প্রতিজনকে ১০হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার চেক প্রদান করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়ানোয় উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুদানের চেক হস্তান্তরের সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, আক্কাস আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারের ২ নম্বর গলিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্প‚র্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে