সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের কেন্দ্রীয় মালসাপাড়া কবরস্থানের জায়গা ভুমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবীতে ও মাদকসহ সকল অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মালসাপাড়া চান্দ আলী মোড়ে সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জমান মনি, ১১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম,জেলা ট্রাক ও ট্যাংক লরী মালিক গ্রুপের সাধারন সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম প্রমুখ এবং স্থানীয় উপস্থিত বৃন্দরা আগামী ২৪ ঘন্টার মধ্যে কবরস্থানের জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবী জানান।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























