জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আজ বৃহস্পতিবার ভোর রাতে সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শামসুল হক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানায়, ভোরে বৃষ্টিপাতের সময় হঠাৎ করে বজ্রপাত হয়ে রাইজারে আগুন লাগে। এতে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের বসত ঘরে লেগে গিয়ে আগুনে পুড়ে যায় বসতঘরসহ আসবাবপত্র। এতে কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশুগঞ্জ ফায়ার সার্র্ভিস কর্মকর্তা রনজিৎ কুমার জানান, বজ্রপাত থেকে বাড়ির গ্যাসের রাইজের আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও লিমা সুলতানা। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার  ক্ষতিগ্রস্থ শামসুল হক মিয়াকে সান্তনা দেন এবং ঘর পূণঃনির্মাণের জন্য টিন ও নগদ টাকা সহায়তার আশ্বাস দেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে