মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর কালিতলার মোড় এলাকায় থেকে ১০০’বোতল ফেন্সিডিল সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার সকালে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটককৃত হল গাংনী উপজেলার বাওট গ্রামের কাবরান আলীর ছেলে হাসিবুল ইসলাম(৩০), ছাতিয়ান গ্রামের মাসুদ আলীর ছেলে হাসাদুল ইসলাম (৩২) ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎ(৩০)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, উপজেলার কল্যাণপুর কালিতলার মোড়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিলসহ হাসিবুল, হাসাদুল ও পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎকে আটক করা হয়। তারা দুটি মটরসাইকেলে একটি ট্রাভেল ব্যাগে ৭০ বোতল ও বাজার করা ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল ছিল। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে