সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরজগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী গৌতম স্টোরের আলমসাধু চালক তরিকুল ইসলামকে (চাউল চেক করা) বুমা তলপেটে ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে পাশের দোকান শাহা স্টোরের কর্মচারী রিফাত।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬’টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদোহা গ্রামের মনির উদ্দীনের ছেলে। সরজগঞ্জ বাজারের স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম ও রিফাত দু’জনই একসাথে কথা বলছিলো। এর কিছু সময় পর রিফাত দোকান থেকে একটি চাউল চেক করা বুমা নিয়ে এসে তরিকুলের তলপেটে আঘত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তরিকুলকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক রিফাত চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি গ্রামের বদর উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, হাসপাতালে পৌছানের আগেই তার মৃত্যু হয়। নিহত তরিকুলের তলপেটে ধারালো অস্ত্রের গভীর ক্ষত হওয়ার কারনে অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সদর থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরজগঞ্জ শাহা স্টোরের কর্মচারী পাশের দোকানের কর্মচারীকে চাউল চেক করা বুমা দিয়ে তল পেটে আঘাত করে। হাসপাতালে আসলে তার মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। তিনি আরও জানান, ঘাতক রিফাতকে আইনের আওতায় আনতে ইতমধ্যে সরদ থানা পুলিশের একধিক টিম মাঠে নেমেছে।

সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























