জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিলের পানিতে ফুটে উঠেছে জলজ ফুলের রানী পদ্ম। উপজেলার ঘাগুটিয়ার এবং ধর্মনগর গ্রামের কালিবাড়ির বিলে ফুটে উঠেছে এসব পদ্নফুল। এ দুটি পদ্মবিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পুরো এলাকা জুড়ে । আর ভ্রমণ প্রিয় মানুষদের জন্য এই পদ্ম বিল খুব প্রিয় একটি দর্শনীয় জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রকৃতিপ্রেমীরা। অনেকেই উপভোগ করতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন বিলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনই প্রিয়জন, পরিবার ও বন্ধুদের নিয়ে এই পদ্মবিল দেখতে আসছেন লোকজন। দেখে মনে হয় যেন ফুলের কোনো এক বিছানা করে রেখেছে। তাই ভ্রমণ প্রেমীদের কাছে এই পদ্মবিল হয়ে উঠেছে দর্শনীয় স্থান। কেউ কেউ সারা বিল জুড়ে নৌকা নিয়ে এদিক-সেদিক ঘুরছে আবার কেউ পদ্মফুলের সাথে নিজের ছবি ফ্রেমে বন্দি করছে।

বাংলাদেশের যে কটি পদ্মফুলের বিল রয়েছে তার মধ্যে ঘাগুটিয়ার এবং ধর্মনগর গ্রামের কালিবাড়ি বিল একটি অন্যতম। এই দুইটি পদ্মবিলের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ঘাগুটিয়া এবং ধর্মনগর গ্রামের কালিবাড়িতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সোহাগ গাজী আনোয়ার বলেন, এই পদ্মবিল বাংলাদেশের যত গুলো বিল রয়েছে তার মধ্যে এটিও একটি। ঘুরতে এসে আমার অনেক ভাল লেগেছে। চার পাশে সবুজের সমাহার মধ্যে দিয়ে পদ্মপাতার ঝল আর পদ্মফুল যেন মন মাতিয়ে দিচ্ছে। একটি বিশেষ অনুরোধ থাকবে স্থানীয়দের প্রতি যে, কেউ যেন পদ্মফুল না ছিঁড়ে তাতে বিলের সৌন্দর্য নষ্ট হবে। আজকের দিনটি আমাদের সবার জন্য ভাল একটি দিন। আমরা সবাই এখানে ঘুরতে এসে পদ্মবিলের পাশাপাশি সুন্দর একটি মনোরম পরিবেশ দেখেছি বলে জানান পরিবার নিয়ে ঘুরতে আসা জেসি ।

তাসলিমা বলেন, আমি এখানে প্রথম এসেছি, এসে দেখি বিশাল বিল জুড়ে ভাসছে শতশত পদ্মফুল। নৌকায় ঘুরেছি বিল জুড়ে, পদ্মের সঙ্গে ছবি ও তুলেছি। এই পদ্ম বিলের উপর নির্ভরশীল বিশাল এক জৈববৈচিত্র। স্থানীয়রা মনে করছেন, এই পদ্মবিল হবে আখাউড়ার একটি অন্যতম পর্যটনকেন্দ্র। এই বিষয়ে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বিডি টাইমস নিউজ কে বলেন,আমরা দেখেছি এই পদ্মবিল ইতিমধ্যে অনেক পর্যটকের মন জয় করেছে। পদ্ম বিল দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিনোদন প্রিয় লোকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বর্ষা মৌসুমে এ বিলে প্রাকৃতিক ভাবে জন্ম নেওয়া পদ্মফুল এক দিকে যেমন বিলের সৌন্দর্য বৃদ্ধি করছে পাশাপাশি দর্শনার্থীদেরকেও মুগ্ধ করছে।

উপযুক্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে তা থেকে  রাজস্ব আসার সম্ভাবনা উজ্জ্বল।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে