সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ৮’ই সেপ্টেম্বর ১১’টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মোঃ শুভ(১২) উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের বসুতি পাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে। সে মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জানা যায়, গত সোমবার (৭ই সেপ্টেম্বর) রাতে শুভ নামের ওই স্কুল ছাত্র তার কয়েকজন বন্ধু মিলে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বনভোজন করে। মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার সময় বনভোজন করার স্থান থেকে গান শোনার জন্য ব্যবহৃত বক্সের তার খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্কুল ছাত্র শুভ’র মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরদৌস ওয়াহিদ।
সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























