ময়মনসিংহের কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার(৮’ই সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনার পর থেকে ময়মনসিংহ জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।/মানবকণ্ঠ

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























