জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সরাইল উপজেলা মৎস্য অদিপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সোমবার দুপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেলার কালীকচ্ছ ধমর্থীত হাওরে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি  মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার। এসময় অন্যান্যদের মাঝে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ  এলাকার বিভিন্ন শ্রেনী  পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার হাওর এলাকায় ৩১৩ কেজি দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে উক্ত কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি পোনা মাছ অবমুক্তকরন  কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে