এম,নোমান চৌধুরী,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।। ভোলা চরফ্যাসনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী কর্তৃক হামলায় গুরুতর আহত হওয়ায় ঘটনায় দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে চরফ্যাসন উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আজ রোববার ৬(সেপ্টম্বর) সকালে সাড়ে ১০ টায় সদর রোডে এ মানববন্ধন  করা হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রুহুল আমিন। বক্তব্য কালে তিনি ঘোরাঘাট উপজেলার নির্বাহী অফিসার  ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের দ্রুত বিচার দাবী করেন। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

মানববন্ধন চরফ্যাসন উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগন অংশ নেন।

এম,নোমান চৌধুরী, চরফ্যাসন-ভোলা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে