জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিপন্যের পোষ্ট-হ্যান্ডেলিং, প্রসেসিং এন্ড প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কৃষি বিপণণ অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প, কৃষি বিপনন অধিদপ্তরের আয়োজনে শনিবার(৫’ই সেপ্টেম্বর) দুপুরে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের উপসচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা।

কৃষি জোরদারকরণ প্রকল্পের ও কৃষি বিপনন অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, ভেটেনারি চিকিৎসক মোঃ বুলবুল আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।

এসময় উন্নত প্রযুক্তিতে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়। কৃষির আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ও এ সময় আলোচনা করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া সদরের ২০জন, আশুগঞ্জ ২০জন ও নবীনগরের ২০জনসহ মোট ৬০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে