শাহীন রেজা, কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে পাষান্ড স্বামী রাতভর স্ত্রীকে ব্লেড দিয়ে সারা শরীরে কেটে রক্তাত্ব গুরুত্বর জখম করেছে। এব্যাপারে আহত স্ত্রী দুইদিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফিরলেও আসামীরা এখনও অধরা। থানায় এজাহার জমা পড়লেও মামলায় রূপান্তরিত হয়নি।
জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রামের আমজাদ আলী ফকিরের পুত্র নাসির তার নিজ বাড়িতে গত সোমবার রাতে সারারাত ধরে তার স্ত্রী পপিকে যৌতুকের দাবীতে ব্লেড দিয়ে শরীর কেটে ক্ষতবিক্ষত করে। এতে গুরুত্বর আহত হয় পপি। খবর পেয়ে বাঁশগ্রাম থেকে পপির পরিবারের লোকজন এসে মঙ্গলবার ভোরে পপিকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পপি দুইদিন চিকিৎসাধীন থাকার পর তাকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়।
পপি বর্তমানে পিতৃলয়ে অবস্থান করছেন। এব্যাপারে পপির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। আসামী বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এব্যাপারে কুমারখালী থানায় অফিসার ইনচার্জ মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুটিতে ছিলাম। এজাহারের বিষয়টি জানিনা। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























