আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নানা কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁর বেড়াহাছান গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে একুশে পরিষদের উদ্যেগে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ১মিনিট নিরবতা পালনের করা হয়।
বক্তরা বেড়াহাছান গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, শেখ আব্দুল মতিন, আশিষ সাহা প্রমুখ। উল্লেখ্য ৫ আগস্ট ১৯৭১ সালে দুপুর ১২টায় পাক সেনারা নৌকা যোগে এসে গ্রামটি ঘিরে ফেলে ৮জন যুবককে ধরে নিয়ে যায়। পরে ৮জনকে শিমুলিয়া গ্রামে নিয়ে গুলি করে এদরে মধ্যে একজন প্রাণে বেঁচে যায়।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























