সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গায় আলম হোসেন (৩৫) নামের এক ব্যাক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আলমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন।

শুক্রবার রাত ৯টার দিকে শহরের বেলগাছি রেল গেইট মোড়ে রনোর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জখম আলম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিম পাড়ার সুরুজ আলীর ছেলে।জানা যায়, ২০১৮ সালে বেলগাছি রেল গেইটে মোড়ে জনিসহ কয়েকজন আলমকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আলম থানায় মামলা করে।

মামলাটি এখনও চলমান রয়েছে। এই মামলার জের ধরেই গতকাল সন্ধায় পূণঃরায় বেলগাছি রেল গেইট মোড়ের রনোর চায়ের দোকানের সামনে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুন্ডুর ছেলে জনিসহ ১০ থেকে ১২ জন আলমকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা আলমকে দ্রত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যত দ্রত সম্ভব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, শারা শরীরে ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর জখম আলম হোসেন নামে এক ব্যক্তিকে সন্ধা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর বুকের পাশে একটি ধারালো অস্ত্রের আঘাতে ফুসফুসে আঘাতসহ গুরুত্বর ক্ষত সৃষ্টি হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কা জনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে তথ্য অনুসন্ধান চলছে এবং ঘাতকদেরকে আটকের জন্য পুলিশ কাজ করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে