ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নতুন ব্রিজ হতে মাছ বাজার-হালদাপাড় হয়ে আনোরুল আজিম সড়কের প্রবেশদ্ধার পর্যন্ত নাজিরহাট বাজার বাইপাস সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। বিকালে কাজের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলা।

এ সময় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী, নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ইউছুফ, আলী আকবর জুনু, পৌর কাউন্সিলর আমান উল্লাহ, মাওলানা জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, মহিলা কাউন্সিলর সলিমা আক্তার শিউলিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী জানান, ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপ‚র্ণ নগর অবকাঠামো উন্নয়নের প্রকল্পে-২ এর আওতায় এক কোটি দশ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ১৫৪৬ মিটার দৈর্ঘ্য এবং ২.৫ মিটার প্রস্থের এ সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে নাজিরহাট বাজারের উপর যানবাহনের চাপ কমবে। ফলে বাজারের অন্যতম সমস্যা যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েকদিনের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করবে জানিয়ে কাজের গুণগতমান ও টেকসই উন্নয়ন নিশ্চিতসহ ৮নং ওয়ার্ড তথা নাজিরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন মোহাম্মদ আলী।

ক্যাপশন- ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় এক কোটি দশ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে নাজিরহাট বাজার বাইপাস সড়ককাজের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলা।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে