মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে সহিরউদ্দীন(৭২) নামের এক হেফজখানার খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর কবরস্থানের পাশে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সহির উদ্দীন সাহেবনগর চুরিওয়ালাপাড়ার নায়েদ আলীর ছেলে।
নিহতের মেয়ে শাহিনা খাতুন জানান, তার বাবা বাড়িরপার্শে একটি হেফজখানার শিক্ষার্থীদের দেখাশুনা(খাদেম) করার পাশাপাশি কবর খনন করতো।কেন কি কারনে তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তারা জানেন না।
স্থানীয়রা জানান, সহির উদ্দিন ধর্মকর্ম নিয়েই হেফজখানা থাকতেন । তার কোন শত্রু ছিল না। কিন্তু কি কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটলো তারা নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি। সহির উদ্দীনকে কুপিয়ে হত্যা করার সময় হেফজখানার দুজনশিক্ষার্থী দেখেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকারীদের চিহিৃত করার সম্ভব হবে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, নিহত সহির উদ্দীনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ রয়েছে। হত্যাকান্ডের রহস্য উৎঘটনের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























