ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। নানা কর্মসূচীর মধ্যদিয়ে ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১’লা সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ সরোয়ার আলমগীরের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিকেলে কেক কাটা কর্মসূচী, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন শাহিন, উপজেলা শ্রমিকদল নেতা দৌলত মিয়া, জেলা যুবদল নেতা মুহাম্মদ সাইফুদ্দিন, উপজেলা যুবদল নেতা হান্নান চৌধুরী,আহমদ রশীদ চৌধুরী, মাহমুদুল হাসান দিলু, নাজিম উদ্দিন, আহসানুল করিম রাজন, শামীম আলামগীর রুবেল, আবু সালেক, এমদাদ হোসেন, ওমর ফারুক, শহীদুল ইসলাম, মজহারুল ইকবাল লাবলু, মুহাম্মদ পিয়ারু, নুরুল আলম, এরশাদ, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি, আলী আকবর, আনিছ উদ্দিন, আব্দুল কাদের, আরিফ উদ্দিন, এমদাদ উল্লাহ আনসারি, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নওশাদসহ যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর দমন-নীপিড়ন বন্ধ করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবী জানান নেতাকর্মীরা।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি-চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























