জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানযট নিরসন, জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১’লা সেপ্টেম্বর) সকালে “পরিচ্ছন্ন ও যানযটমুক্ত শহর গড়ে তুলি, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিশেষ ট্রাফিক সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেন।
পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন, সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ, যানবাহন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অটো-রিক্সা চালকগণ। এসময় পৌর এলাকার যানযট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বাঁশি, ছাতা ও হলুদ রঙের অ্যাপ্রোন বিতরণ করা হয়। এসময় ট্রাফিক পুলিশ নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে রাতদিন কাজ করছে উল্লেখ করে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহায়তা করার জন্য কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, যে ১’লা সেপ্টেম্বর থেকে আগামী ৭’ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























