রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ১’লা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান চৌধুরী মার্কেট সংলগ্ন বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ৪২’তম জন্মবার্ষিকী উদযাপন করে বিএনপির অঙ্গসংগঠন।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাচিং প্রূ জেরী। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ, সাবেক ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে অতিথীরা বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের কার্জকর্ম, নেতৃত্ব, ইত্যাদি নিয়ে আলোচনা করেন । পরে মোনাজাত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

রিমন পালিত, বান্দরবান জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























