শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের চরঝামা গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে মুজিবর মোল্যা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বাড়ির পাশে ধান ক্ষেতে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দেওয়ার সময় মুজিবর মোল্যা বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত অবস্থায় মুজিবর মোল্যাকে তার ছোটভাই তবিবর ও প্রতিবেশি আমানুল্লাহ মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মুজিবর মোল্যাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুল মোমীন তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত মুজিবর মোল্যা চরঝামা গ্রামের সালাম মোল্যার ছেলে।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে